More

    বরিশালে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে তা মৃত নাসির উদ্দিনের স্বজনদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা গৌরনদী উপজেলা হাসপাতালে ছুটে আসেন। মৃত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে। পরিবারের সদস্যদের জানান, তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।

    নাসির উদ্দিনের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি বাসা থেকে বের হন। তবে কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।” পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...