More

    ঝালকাঠিতে ৬ লিটার দেশি মদসহ সাবেক জিয়া মঞ্চ নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    ​ঝালকাঠি প্রতিনিধি:  ​ঝালকাঠি সদর উপজেলায় জেলা ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৬ লিটার দেশি মদসহ মোঃ নাছির উদ্দিন মৃধা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাছির উদ্দিন উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক জিয়া মঞ্চের সভাপতি হিসেবে পরিচিত।

    ​​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দিন মৃধাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

    ​ ​মদসহ গ্রেফতারের পর নাছির উদ্দিনকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

    এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চিকিৎসা অবহেলায় ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ: বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

    মিজানুর রহমান,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় ছাত্রদল নেতা নিবিড় মাহমুদের মৃত্যুর অভিযোগের ঘটনায় তিন...