More

    নলছিটিতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর অভিযানে ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
    রবিবার সন্ধ্যায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা,গাজা,মাদক তৈরি ও সেবনের সরঞ্জামসহ সেনাসদস্যরা তাদের আটক করে।অভিযানে ইয়াবা,গাজা,দেশী বিদেশী অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম,মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হল, উপজেলার তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন, ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার,দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার।

    অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত বরিশাল -কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও এর আশপাশের মহল্লায় নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয়, ২৩ পিস ইয়াবা,১০০ গ্রাম গাজা,১০০ গ্রাম তামাক, ৬টি দেশী বিদেশী অস্ত্র, ৬টি মোবাইল ফোন,গাজা প্রস্তুত ও ইয়াবা সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২ শত ৬৪ টাকা,এনআইডি, ড্রাইভিং লাইন্সেস,ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও মাইক্রোফোন ইত্যাদি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই,চাঁদাবাজিসহ নিজেদের নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এসময় দুইজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে সেনাকর্মকর্তারা আরও জানান।

    সেনাবাহিনী জানায়,আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    এদিকে গ্রেফতারকৃত ৪ মাদক কারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....