More

    ডাসারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

    অবশ্যই পরুন

    ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম রনি (২৫)। তিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার মিজানুর রহমান তালুকদারের ছেলে। আহতরা হলেন- পান্তাপাড়া এলাকার রফিকুল ফকির (২৪) ও ভাঙ্গাব্রীজ এলাকার মাহফুজ (২৭) নিহত ও আহতরা পেশায় রাজমিস্ত্রি।

    হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনজনই কালকিনি উপজেলার গোপালপুর থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রফিকুল ও মাহফুজকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
    মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের অবস্থা শঙ্কামুক্ত নয়।

    মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, নিহত রনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...