More

    রোগের জ্বালায় কীটনাশক পানে উজিরপুরে বৃদ্ধার আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরের হারতা থেকে মহারানী মন্ডল নামে ৮৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার হারতা ইউনিয়নের নাথারাকান্দি গ্রামের কাজিবাড়ী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো: হেল্লাল উদ্দিন খান জানিয়েছেন, ওই বৃদ্ধা রোগের যন্ত্রণা সইতে না পেরে বিষপানে (কীটনাশক) আত্মহত্যা করেছেন। বৃদ্ধা মহারানি তার একমাত্র পুত্র সন্তান তারক মন্ডল এর সাথে ওই বাড়িতে থাকতেন। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা মহারানীর ছেলে তারক মন্ডল পুলিশের কাছে দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁর মা শ্বাসকষ্ট ও পেটে ব্যাথাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে সকলের অজান্তে সবজির ক্ষেতে দেওয়া কীটনাশক পান করে তাঁর মা আত্মহত্যার পথ বেছে নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...