More

    উজিরপুরে কিশোরীর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে নানা গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সঞ্জয় মিস্ত্রির মেয়ে শায়লী (১৫) বসতঘরের রুমের পিছনের বারান্দায় কাঠের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    নিহত কিশোরীর বাবা-মা ঢাকায় থাকেন। নিহত শায়লী (১৫) তার দাদীর সাথে গ্রামের বাড়িতে থাকতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকাজুড়ে নানা গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...