More

    বরিশালের গৌরনদীতে নসিমন চাপায় এক শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় নসিমনের চাপায় পিষ্ট হয়ে তুরফা নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর কন্যা। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গৌরনদী-সরিকল সড়কের পাশে শিশুটি বল নিয়ে খেলছিল।

    খেলার এক পর্যায়ে বলটি হাত থেকে ছুটে রাস্তার অপর পাশে চলে যায়। শিশুটি রাস্তা পার হয়ে বলটি আনতে গেলে একটি দ্রুতগামী ও মালামাল বোঝাই নসিমন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে নসিমনটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

    তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করার বিষয়ে আগ্রহ না থাকায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। সড়কের পাশে শিশুদের খেলাধুলার বিষয়ে স্থানীয়দের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ti mostriamo qua le recensioni dei migliori operatori verso rso giocatori italiani selezionati dai nostri esperti

    Indivisible bisca con emancipazione di Melma tende a seguire trascrizione severe circa limpidezza, pagamenti di nuovo tutela winport casino...