More

    কালকিনিতে আর্লি বার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দি ফকির লিটন ,কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি সদরস্থ আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। শুভ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক বি. এম. হেমায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলের অধ্যক্ষ মো. দেদারুল আলম মুরাদ।

    অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও বিভিন্ন খেলাধুলায় তাদের প্রতিভা প্রদর্শন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এ সময় স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...