More

    বাকেরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্তৃপক্ষ দায়সারা কাজ করে সরকারি অর্থ অপচয় ও আত্মসাৎ করছে।

    ২০২৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) আওতায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার থেকে লোচনাবাদ বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী কন্সস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো: রফিকুল ইসলাম গত বছর ২০২৫ সালের ১ আগস্ট সড়কটি নির্মাণ কাজ শুরু করেন। ২০২৬ সালের ৩০ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও বর্তমানে সড়কটির নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে রঙ্গশ্রী ইউনিয়নের ৩ গ্রামের হাজার হাজার মানুষ।

    সড়কটি নির্মাণ কাজের শুরু থেকেই নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, সড়কে বালু প্রয়োজনের তুলনায় কম দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে নির্মাণাধীন সড়কটির বিভিন্ন অংশে দেবে গিয়ে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণ শেষ হওয়ার আগেই এমন অবস্থা হলে বর্ষা মৌসুমে এটি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা অভিযোগ করেন, সড়কের অনিয়মের বিষয় ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের বারবার জানানো হলেও তারা কোনো কার্যকারী ব্যবস্থা না নিয়ে নিম্নমানের কাজ করে যাচ্ছে।

    স্থানীয়রা দ্রুত সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে ঠিকাদার মো : রফিকুল ইসলাম বলেন, এক সাথে অনেক ইট আনা হয়েছে। কিছু ইট খারাপ রয়েছে তা সড়ক থেকে সরিয়ে নেয়া হবে।

    উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাই আহমেদ জানান, সড়কের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে তার সরিয়ে নেয়া হবে। ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে মানসম্মতভাবে কাজ করার। সঠিকভাবে কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Individual harbors Progressive clean ports Legitimate genuine-currency ports Alive traders Blackjack

    In any event, the goal of the overall game is always to wager gold coins and winnings coins- whether...