More

    এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত ক্লিনটন দম্পতি

    অবশ্যই পরুন

    যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউজ) তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

    মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বিল ও হিলারি ক্লিনটন তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে প্রস্তুত। তিনি বলেন, তারা এমন একটি নজির স্থাপন করতে চান, যা সবার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে অবশ্য এই দম্পতি আইনপ্রণেতাদের সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

    হাউজ রুলস কমিটি ২০১৯ সালে পুলিশের হেফাজতে মারা যাওয়া এপস্টেইনের সঙ্গে ক্লিনটন দম্পতির সম্ভাব্য সম্পর্ক ব্যাখ্যার জন্য তাদের ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আহ্বান জানিয়েছে। হাজির না হলে সমন অমান্যের অভিযোগ আনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

    এপস্টেইন কাণ্ড দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে রেখেছে। মার্কিন রাজনীতির বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম এতে জড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

    তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, এই তদন্তকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাদের দাবি, ট্রাম্প নিজেও দীর্ঘদিন এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ছিলেন, কিন্তু তাকে এখনো সাক্ষ্য দিতে ডাকা হয়নি।

    এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এপস্টেইন–সংক্রান্ত তদন্ত ফাইল প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। একসময় অভিজাত মহলে অবাধ বিচরণকারী এপস্টেইন বিলিয়নিয়ার, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সেলিব্রিটিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন, যা আজও মার্কিন রাজনীতিতে গভীর ছায়া ফেলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...