More

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পিআইডির মতবিনিময় সভা

    অবশ্যই পরুন

    মো ঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধ করনে বাকেরগঞ্জে বিভিন্ন কর্মরত সাংবাদিকদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস ( পিআইডি) আয়োজিত এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বরিশাল জেলা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিচার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদার, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান ( রোমান)। এছাড়াও মত বিনিময় সভায় বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।

    অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্ব কর্তব্য বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তৃতারা জানান, আসন্ন গণভোট অতি নিকটে অথচ এখন পর্যন্ত গ্রাম পর্যায়ের অধিকাংশ সাধারণ ভোটার গণভোটের মৌলিক সুফল সম্পর্কে জানে না। মত বিনিময় সভায় অনেকেই তুলে ধরেন সরকারী ভাবে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় গণভোটের প্রচার প্রচারণা চালালেও তৃণমূল পর্যায়ের ভোটারেরা গণভোটের সুফল সম্পর্কে এখনো জানেনা।

    প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জানান, গনভোট সম্পকে ভোটারদের কাছে মৌলিক তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

    তিনি বলেন, নতুন রাস্ট্র বিনির্মানে কেন গনভোট হচ্ছে সে বিষয়ে ভোটারদের বুঝাতে হবে। তিনি বলেন, গনভোটের ব্যালটে দুটি অপশন হ্যা,এবং না রয়েছে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে গন ভোটে হ্যা এর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ,তাই সাংবাদিকদের মাধ্যমে যাতে গনভোটের মৌলিক ধারণা সাধারণ ভোটারদের কাছে পৌছায় সে বিষয়ে তথ্য অফিসের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Algunos bonos falto deposito se activan que usan cualquier codigo especial que nuestro casino entrega al atleta

    El recursos extremo cual es posible ganar de giros sin cargo es de 100 � No obstante las bonos sin...