More

    বাকেরগঞ্জে ধানের শীষের প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন।

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা:  ​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান-কে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতৃবৃন্দ এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

    ​৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
    ​সংবাদ সম্মেলনে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সভাপতি নুরুল হক নুর-এর বিশেষ নির্দেশনায় এই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংহতি জানিয়েই এই নির্বাচনি জোট।

    ​সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচনে বাকেরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া এখন থেকে নির্বাচনি লড়াইয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নিজে এবং তার সমর্থকদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।
    ​গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাকেরগঞ্জে এই ত্যাগ স্বীকারের নির্দেশ দিয়েছেন।

    ​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ​বিএনপি প্রার্থীর প্রতি সংহতি প্রকাশকালে উপস্থিত ছিলেন,

    ​বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম হাসান।
    ​বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।
    ​ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। ​যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক মিরাজ শিকদার।
    ​বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ।
    ​বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ।
    ​বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাঈম রাজ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino utan insättningskrav Casino tillsamman fria klöver!

    ContentMetod in degSå aktiverar n ett casino tillägVilka lek list herre prova tillsamman 100 välmående fria inte me insättning? Försåvit...