More

    নাহিদের রিট খারিজ, নির্বাচনের মাঠে থাকবেন বিএনপির কাইয়ুম

    অবশ্যই পরুন

    ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    এর আগে, গতকাল সোমবার দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম দলটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ২০...