More

    বরিশালে টানা ৩ দিন সমাবেশ করবে বড় দলগুলো

    অবশ্যই পরুন

    বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বরিশালে নির্বাচনী সমাবেশ আগামীকাল বুধবার থেকে শুরু হবে। প্রথম দিন নগরীতে সমাবেশ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে।

    এতে বক্তৃতা করবেন দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বরিশালে আসবেন। তবে তিনি নগরীতে সমাবেশ করবেন না। তার সমাবেশ হবে নদীবেষ্টিত এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ডিগ্রি কলেজ মাঠে। জানা গেছে, বিএনপি ও ইসলামী আন্দোলন বিভাগীয় সমাবেশ করবে।

    অন্যদিকে, জামায়াত আমির বরিশালের মেহেন্দিগঞ্জ ও পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং পিরোজপুর শহরে তিনটি সমাবেশে বক্তৃতা করবেন। গতকাল সোমবার দুপুরে বরিশাল বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, ২০ বছর পর তারেক জিয়া বরিশালে আসছেন। বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারে তিনি বরিশালে পৌঁছাবেন।

    এরপরই সমাবেশ শুরু হবে। বিভাগের আটটি সাংগঠনিক টিম সমাবেশ সফল করতে কাজ করছে। দুপুরের দিকে সমাবেশ শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। তিনি জানান, সমাবেশস্থল সাধারণ মানুষের পরিপূর্ণ হয়ে যাবে। এটি বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের পরিকল্পনা করা হয়েছে। তারেক জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমত উল্লাহর নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল হয়েছে।

    বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের প্রধান নাসির উদ্দিন নাইস বলেন, বরিশাল চরমোনাই পীরের নিজের শহর। এ আসনে প্রার্থী হয়েছেন পীরের ভাই ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এখানে জয়লাভ করতে দলের সর্বশক্তি প্রয়োগ করা হবে। তাদেরও টার্গেট, স্মরণকালের বড় সমাবেশ করার। বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী নেই। পীর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় জয়েন্টে সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জামায়াতের প্রার্থী জেলা সভাপতি আব্দুল জব্বার।

    জামায়াতের বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মো. বাবর জানান, দলের আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার সকাল ৯টায় হেলিকপ্টারে মেহেন্দিগঞ্জ পৌঁছে পাতারহাটে আর.সি কলেজ মাঠে সমাবেশ করবেন। সেখান থেকে তিনি বাউফলে গিয়ে ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে পিরোজপুর শহরে আরেকটি সমাবেশে বক্তৃতা করবেন।

    উল্লেখ্য, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ (বাউফল) আসনে এবং পিরোজপুরের দুটি আসনে সাবেক এমপি দেলওয়ার হোসেন সাঈদীর দুই ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gunstgewerblerin dedizierte Software sei gar nicht benotigt, hier freund und feind Funktionen schnell im mobilen Webbrowser verfugbar sind

    Unter "ferner liefen" in wie https://cbett.net/de-de/keine-einzahlungspramie/ weit Ste Spielauswahl inklusive Alive Spielsalon sei biegsam erhaltlich. Noch mehr Informationen hinten...