More

    মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন দিল আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিপুল সংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান৷ স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান৷

    জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১(শিবচর ) আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে (৩ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান,যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা৷ সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান ৷

    আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো:আওলাদ হোসেন খান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি,ফাহিমা আক্তার,বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও নেতৃবৃন্দ ৷

    বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন,আমাদের আগামীর রাষ্ট্র নায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ তাই আমরা বলবো সবার আগে শিবচর৷ এর কারন প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ৷ তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর৷ আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলবো৷ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে৷ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাংখা পূরন করতে পারবো না৷
    বিএনপি প্রার্থী আরো বলেন,আগামীতে কারো নামে কোন মিথ্যা মামলা থাকবে না৷ নির্বাচনের পর আপনাদের কোন অযথা হয়রানি করা হবে না৷ আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ৷ আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না৷ আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়বো৷

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Per prelevare, e opportuno aver avvallato l’account e aver effettuato certain base minuscolo di 10�

    L'operatore fornisce informazioni dettagliate sui limiti minimi e massimi di tenuta, sia che tipo di sulle eventuali commissioni applicabili....