More

    জামায়াতে ইসলামী ক্ষমতার আসলে আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের – অধ্যাপক মুজিবুর রহমান

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামি। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামির কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়। বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছন।

    তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমদ্দিন ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত (বিডিপি’র)ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

    অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে।

    তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত (বিডিপি’র) ফুলকপি প্রতিককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন। ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহ এর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতিক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...