More

    মাদারীপুরে আওয়ামী লীগে নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও জুলাই যোদ্ধারা।

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত : মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুরের শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একদল যুবক। (৪ ফেব্রুয়ারি বুধবার) রাত ৮টায় শিবচর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

    বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকর্মী প্রকাশ্যে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান।

    তারা আরও দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে সক্রিয় হওয়া আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া শাহাদাত হোসেন মিশন বলেন, শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

    এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un’altra sottrazione prestigioso e l’usabilita dell’interfaccia ed la qualita dell’assistenza compratori

    Indivis bonus da 2 E e prestigioso che la piattaforma offra metodi di asportazione convenienti, mediante commissioni basse ancora bercements...