More

    মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ

    অবশ্যই পরুন

    বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    আন্দালিব রহমান পার্থ বলেন, আজ থেকে ১৪ বছর আগে সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, সেই কথা সত্য হয়েছে। তারেক রহমান আজ বাংলাদেশে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ধানের শীষ ও জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

    সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ বলেন, বিজয়ের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাছে ভোলাবাসীর পক্ষ থেকে প্রথম দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। আমাদের বিজয়ের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দিবেন ইনশাআল্লাহ। ভোলার দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে আনা হবে বা ভোলার উন্নয়নে কী করা হবে এ নিয়ে কেউ স্পষ্ট করে কথা বলে না। তারেক রহমানের কাছে তার দাবি, ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও ভোলা-বরিশাল সেতু নির্মাণ।

    আন্দালিব রহমান পার্থ বলেন, যেভাবে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জাতীয়তাবাদের পক্ষে ছিলাম, সেভাবেই আজীবন থাকব। ভোলায় মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু হলে আমরা এই গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরে রাখবো, ইনশাআল্লাহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Immergez-vous dans le Monde Vibrant de Shiny Wilds : Une Expérience de Casino Inégalée

    Lorsqu'il s'agit de casinos en ligne, le volume d'options peut être accablant, rendant difficile pour les joueurs de trouver...