More

    বাকেরগঞ্জে আলেম সমাজের সাথে আবুল হোসেন খানের বৈঠক

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদদাতা:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলা আলেম সমাজের সাথে মত বিনিময় সভা করছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক এমপি আবুল হোসেন খান। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বরিশাল জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওঃ আবদুর রব খানের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ খলিলুল্লাহের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসেন খান।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা আবু হানিফসহ অন্যান্য আলেম-ওলামাগণ।

    বক্তারা তাদের বক্তব্যে আধুনিক,ও সন্ত্রাস মুক্ত বাকেরগঞ্জ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তারা আগামীর রাজনৈতিক কার্যক্রমে ওলামা সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Free revolves will be best on-line casino no deposit incentive also offers into the 2026

    No deposit incentives are meant to attention the new players, it is therefore rare one to a gambling establishment...