More

    বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি:
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ মাগরিব উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াল বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
    ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
    এছাড়াও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ  বক্তৃতা করেন। বক্তারা এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীর সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জাতিসংঘের অধীন হাদি হত্যার তদন্ত দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান চলছে

    জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান...