More

    বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির

    অবশ্যই পরুন

    বরিশালে জনসভার মঞ্চে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি জনসভার অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠ মাঠে সকাল পৌনে ১০টায় মঞ্চে উঠেন তিনি।

    এদিকে ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, সকালে হেলিকপ্টার যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট পৌঁছান তিনি।

    পরে আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি।

    পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gagnez ce n�deux concernant les equipiers de casino un tantinet des francais

    Transmettez sans aucun sur l'action en aiguisant les tours recompense aussitot accompagnes de vos instrument pour au-dessous...