More

    যারা দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কীভাবে: জামায়াত আমির

    অবশ্যই পরুন

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কীভাবে? ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে।

    মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারি আরসি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘পাকিস্তানের বৈষম্য আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ ও নৈরাজ্য করলো আওয়ামী লীগ।

    এরপর বার বার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।’ তিনি বলেন, ‘এ দেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নিপীড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনও নির্দোষ-নিরীহ মানুষকে হয়রানি করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে।

    মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।’ জামায়াত আমির বলেন, ‘জুলাই বিপ্লবের মূল চেতনা প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধপরিকর। দুর্নীতির মূলোৎপাটন করবো। আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেয় তাহলে সবাইকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেবো। পাচার হওয়া টাকা ওদের পেট থেকে বের করে আনা হবে। কেননা অর্থনীতির চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ।

    তাছাড়া হিজলা মেহেন্দিগঞ্জের অবহেলিত জনপদের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে।’ আইডি হ্যাক বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনও চাপা থাকে না। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী লুণ্ঠনকারী তৈরি করে, ওই রাজনীতি আমরা চাই না।

    তাই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। এতদিন পাহারাদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।’

    বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী আবদুল জব্বারসহ অন্য প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতে আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানসহ অন্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Video ports will be most common form of online position games you can play now

    For every single web site was checked out getting harbors betting range, equity, extra worthy of, payment rate, and...