More

    হাদির পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের

    অবশ্যই পরুন

    গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ আল জাবের নিজেই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

    এরপর আরেকটি পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। ততদিন পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।’

    উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

    এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া শতাধিক আন্দোলনকারী আহত হন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Per prelevare, e opportuno aver avvallato l’account e aver effettuato certain base minuscolo di 10�

    L'operatore fornisce informazioni dettagliate sui limiti minimi e massimi di tenuta, sia che tipo di sulle eventuali commissioni applicabili....