More

    বিএনপি ক্ষমতায় গেলে দেশে অন্যায় অবিচার দুর্নীতি ও মাদক থাকবে না- মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আমরা গত ১৬ বছর একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম।২০২৪ এর জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের তারা দেশ থেকে পালিয়েছে।

    আগামী ১২ ফেব্রুয়ারিতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা এমন একটি বাংলাদেশ গড়বো যেখানে কোন ধরনের মাদক থাকবে না। অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মেজর হাফিজ জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত দিয়ে বলেন, দাড়িপাল্লা বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে বলে প্রচার করছে।নাউজুবিল্লাহ।জামায়াতে ইসলামী একটি কট্টর বাদী দল। এই কট্টরবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হবো।

    এই দেশকে তারা তালেবানী রাস্ট্র বানাবে। জনসভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা মিন্টু, সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সভাপতি একেএম মহিবুল্লাহ নাগর,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসাহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...