More

    জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে তালেবানি রাষ্ট্র কায়েম করবে- মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জামায়াতে ইসলামী যতই বেহেস্ত বিক্রিয় করার চেষ্টা করুক, আমার বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারীর ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।

    মনে রাখবেন যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশকে ধ্বংস করবে। এবং এই দেশে তালেবানি রাষ্ট্র কায়েম করবে।তখন বাংলা হবে আফগান আমরা হবো তালেবান।এটাই হবে জামায়াতে ইসলামীর স্লোগান।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মেজর হাফিজ আরো বলেন,ডক্টর ইউনুস ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। সেজন্য আমরা তাকে সরকার প্রধান মেনে নিয়েছি। তিনি গত দেড় বছরে দেশের কোন উন্নয়ন করতে পারেননি। ছাত্রদের আন্দোলনে দুই তিনটা সরকারের পতন হয়েছে। পতনের পরে ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি। ইউনুস সরকার দুই তিনজন ছাত্রকে উপদেষ্টা বানিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। কয়েকদিন পরপর ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা। সেটা না করে তারা রাজনীতি করছে।

    লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার,
    ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মো. ইউছুপ মেম্বার পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব,চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরজুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is something for everybody users, regarding ports so you’re able to desk game, live broker headings and scratch notes

    PayPal uses the latest 128-part SSL encryption tech to be certain representative safeguards, you could make money towards Canadian...