More

    বাকেরগঞ্জে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক

    অবশ্যই পরুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাকেরগঞ্জে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পেলেন পৌর আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস।

    উপজেলার রঘুনাথপুর এম এ মালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাসকে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব দেয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
    উপজেলা অডিটরিয়ামে শুক্রবার বিকেলে নির্বাচনের দায়িত্ব পালনে তালিকাভুক্ত প্রিজাইডিং অফিসারদের ট্রেনিংয়ে তাকে ট্রেনিং নিতে দেখা যায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ স্বাক্ষরিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ইন্দ্রজিত দাসের নাম রয়েছে।

    এ বিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ দাসের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।

    বিষয়ে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is something for everybody users, regarding ports so you’re able to desk game, live broker headings and scratch notes

    PayPal uses the latest 128-part SSL encryption tech to be certain representative safeguards, you could make money towards Canadian...