More

    বরিশালে একই স্থানে দুই দলের প্রার্থীর নির্বাচনি সমাবেশ, জনমনে শঙ্কা

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে একই দিন একই স্থানে ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনি সমাবেশ ডেকেছে স্বস্ব দলের নেতাকর্মীরা। এতে সংঘাতের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আলা আমিন চৌধুরী বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের সমর্থনে পূর্বনির্ধারিত নির্বাচনি সমাবেশ করবে। এ কর্মসূচির জন্য তারা ৪ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।

    এমনকি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয় থানা অফিসার থানা অফিসার ইনচার্জকেও দলের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। সে অনুযায়ী তারা প্রচারও চালাচ্ছেন। অথচ একই দিন বিকেল ৩টায় একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নির্বাচনি মহাসমাবেশ ডেকেছেন। এতে আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা করছেন তিনি। অপরদিকে আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে নির্বাচনি মহাসমাবেশ করবে বিএনপি।

    এ বিষয় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনি সমন্বয় ও পরিচালনা দপ্তরের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. ওমর সানী স্বাক্ষরিত একটি পত্র অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ শনিবার রাত ১২ টার নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এনিয়ে উপজেলাজুড়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। একই দিন একই স্থানে একই সময়ে দুই প্রার্থীর নির্বাচনী সমাবেশ ঘিরে আতংক তৈরি হয়েছে। শেষ সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

    ইসলামী আন্দোলন প্রার্থীর সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরীর ভাষ্য, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, ছোট শহরে একই দিনে একই সময়ে একই স্থানে একাধিক দলের জনসভা করা সম্ভব নয়। যে দল আগে অনুমতি নেবে, তাকেই ছাড় দেওয়া হবে। আমাদের আগে অনুমতি নেওয়ার পরও কীভাবে বিএনপি ওই স্থানে মহাসমাবেশর আয়োজন করলো– তা আমাদের বোধগম্য নয়।

    বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনী সমন্বয় ও পরিচালনা দপ্তরের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ সাংবাদিকদের জানান (এ রিপোর্ট লেখা পর্যন্ত) তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি এটি। পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, একই দিনে একই সময় দুই দলের নির্বাচনী সমাবেশের বিষয় তিনি জানেন না।

    যে দল আগে সমাবেশ করার অনুমতি নিয়েছে তারাই ওই স্থানে সমাবেশ করতে পারবে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। আশা করছি, কোনো সংঘাত হবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is something for everybody users, regarding ports so you’re able to desk game, live broker headings and scratch notes

    PayPal uses the latest 128-part SSL encryption tech to be certain representative safeguards, you could make money towards Canadian...