More

    বরিশাল-০২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি তার সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

    তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন। উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহ্বান ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

    এ সময় আবুল কালাম আজাদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের লক্ষ্য। সেই আদর্শে বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই ভোট দেওয়ার আহ্বান জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...