More

    বরিশালে-২ আসনে সান্টুর পক্ষে গণজোয়ার, সমর্থন এনপিপি, নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাসদের বাদল, বিধি ভঙ্গে দণ্ডিত জামায়াত।

    অবশ্যই পরুন

    সরদার সোহেল উজিরপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ (উজিরপুর বানাড়ীপারা) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে বানারীপাড়া হাইস্কুল মাঠে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রচারণার উঠান বৈঠকে নেতাকর্মী, সাধারণ জনগণের উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঐদিন বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে দলে দলে খণ্ড খণ্ড মিছিল বাহারি সাজে সজ্জিত হয়ে নাড়ী পুরুষ মিলে আনন্দ উৎসবে পরিণত করে সভাস্থল।

    আর এই বিপুল জনসমাগমের উপস্থিতি জানান দিয়েছে ভোটের মাঠে ধানের শীষ প্রতিকের প্রার্থী সান্টুর অবস্থান সুদৃঢ়। এদিন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতিকের প্রার্থী সাহেব আলী সান্টুকে সমর্থন করে বানাড়ীপারার উঠান বৈঠকে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে তার অনুসারী জনগণকে আহ্বান জানান একই দিন বাংলাদেশ জাসদ মনোনীত ‘মোটরগাড়ি ‘মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল প্রচার প্রচারণা থেকে সরে যাবার ঘোষণা দিয়েছেন ।

    রোবরার ৮ ফেব্রুয়ারি উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তার (বাদলের) পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করিম খান লিখিত বক্তব্য থেকে জানাগছে অসুস্থতায় চিকিৎসকের পরামর্শে প্রচার প্রচারণা সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন তবে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ৭১ মুক্তিযুদ্ধ ১৯৯০ ও ২০২৪ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানান।

    অপরদিকে বরিশাল ২ আসনের জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের দাড়ি পাল্লার মার্কার পক্ষে ইলেট্রলাইট প্রচার গাড়ি ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বানাড়ীপারা পৌর এলাকায় প্রচার চালানো অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করে ও নির্বাচনি বিধি ভঙ্গের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেন।

    ঘটনাটি সামাজিক গণমাধ্যমে জানাজানি হলে সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই আসনের গন অধিকার পরিষদের ট্রাক প্রতিকের রঞ্জিত কুমার বাড়ৈ, খেলাফত মজলিশের মুনসি মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি(জেপি) আঃ হক, বাসদের তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নেসারউদ্দিনের প্রচারণা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় তেমন প্রভাব ফেলবে না বলে ধারণা অভিজ্ঞ মহলের।

    উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২( উজিরপুর বানাড়ীপারা ) আসনে মোট ১,৯৬,২৬২ জন পুরুষ ১,৮৯,৫৪৪ জন নারী ও ১জন তৃতীয় লিঙ্গের সহ মোট ৩,৮৫,৮০৭ ভোটা ১৪০ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...