More

    বাকেরগঞ্জ সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম( বাকেরগঞ্জ) বরিশাল সংবাদ দাতা:  ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৮ ফেব্রুয়ারি রবিবার রাত ৯টা ৩০ মিনিটে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ​​

    উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাকেরগঞ্জ ৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার। মতবিনিময় সভা থেকে মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বাকেরগঞ্জ ৬ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, নির্বাচনকালীন পরিবেশের ঘটনা সম্বলিত সঠিক তথ্য, সঠিক ফলাফল পেতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য।

    মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সারা দেশবাসি সহ বিশ্ববাসী তাকিয়ে আছে নির্বাচনের সঠিক ফলাফলের আশায়। সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে তাদের কাছ থেকে জাতি তথ্য বহুল সত্য প্রতিবেদন আশা করে। তিনি বলেন সাধারণ মানুষ যেটা খুঁজে পায় না সাংবাদিকেরা সেটা খুঁজে পায়।

    সাংবাদিকদের মাধ্যমে জাতি সে ঘটনার তথ্য উপাত্ত জানতে পারে। আসন্ন নির্বাচনকালীন যেকোনো ঘটনার সঠিক নির্ভরযোগ্য তথ্য পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। বাকেরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত এই জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

    তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জনগণের সমর্থন পেলে বাকেরগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত এবং শোষণহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও প্রত্যাশা করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে: মাসুদ সাঈদী

    ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস পরাজয় হবে। কারণ তারা সারাদেশে সন্ত্রাসী...