More

    আজ বাকেরগঞ্জে প্রধান তিন রাজনৈতিক দলের গণ মিছিল ও সমাবেশ

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ সময়ে বাকেরগঞ্জ ৬ আসনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করা তিনটি বড় রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেছে।

    ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ৩ টায় জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন সরকারি কলেজ মাঠে ও বিকাল ৫ টায় হেলিপ্যাড মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটারদের কাছে প্রত্যেক দলই আজকের এই মিছিল সমাবেশে বেশী সংখ্যক লোকের উপস্থিতির মাধ্যমে তাহাদের নিজ নিজ দলের পক্ষের জন সমর্থন দেখাতে চায়। ইতি মধ্যে আলাদা আলাদা ভেন্যুতে সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে দলগুলো।

    সুষ্ঠুভাবে গণ মিছিল ও সমাবেশ সম্পন্ন করার জন্য নেওয়া হয়ছে সার্বিক ব্যবস্হা। আজকের সমাবেশ ও আসন্ন নির্বাচনকে ঘিরে গতকাল রাতে পৃথক পৃথক ভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    উল্লেখ্য এবারের সংসদ নির্বাচনে বরিশাল ৬( বাকেরগঞ্জ) সংসদীয় আসন থেকে তিনটি বড় রাজনৈতিক দল-বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছিল দলগুলো, এখন শেষ সময়ে এসে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে এই সমাবেশ ও গন মিছিল। প্রত্যেক প্রার্থী তার নিজ নিজ দলের গন মিছিলে নেতৃত্ব দিবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Per prelevare, e opportuno aver avvallato l’account e aver effettuato certain base minuscolo di 10�

    L'operatore fornisce informazioni dettagliate sui limiti minimi e massimi di tenuta, sia che tipo di sulle eventuali commissioni applicabili....