More

    লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার ৬দিন ব্যাপী করমেলা শেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে।

     সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধার পর লালমোহন পৌরসভার হল রুমে এই র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।
    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহ আজিজ এই র‌্যাফেল ড্র-অনুষ্ঠানের উদ্বোধন করেন। লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সঞ্চালনায়,উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা প্রকৌশল মো: আব্দুস সাত্তার,সহকারী প্রকৌশলী মো: মেহেদী হাসান,পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৩ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ৩ দিন বৃদ্ধি করা হয়।

    লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ৩৫ লাখ টাকা উত্তোলন হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...