More

    গণতন্ত্র রক্ষায় আবারও যুদ্ধ করতে হবে : আবুল হোসেন খান

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম (বরিশাল) সংবাদ দাতা: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। গণতন্ত্র রক্ষায় আমাদের আবারও যুদ্ধ করতে হবে। কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ব্যালট যুদ্ধে জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয়ে দেশবিরোধীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

    কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওমর সানি। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ৭৩৩ জন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব ও করণীয় বিষয়ে পোলিং এজেন্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In verbindung stehen ein Perso, Rechnungen von Versorgungsunternehmen & Kontoauszuge

    Parece konnte beilaufig bequemer coeur, da Sie keinesfalls zusatzliche Programm downloaden mussen. Als nachstes folgt die eine gro?e Bevorzugung...