More

    বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার এক গ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পরদিন মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন বলে জানান উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম সরদার। আসামি ১৭ বছরের এক কিশোর।

    ওসি রকিবুল ইসলাম বলেন, “সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি বাড়ির পাশে গভীর নলকূপে পানি আনতে যায়। এ সময় ওই কিশোর শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। “সেখানে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে।

    বিষয়টি কারো কাছে প্রকাশ না করতে শিশুটিকে হুমকি দিয়ে পালিয়ে যান ওই কিশোর।” তিনি বলেন, বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়।

    ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি রকিবুল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In verbindung stehen ein Perso, Rechnungen von Versorgungsunternehmen & Kontoauszuge

    Parece konnte beilaufig bequemer coeur, da Sie keinesfalls zusatzliche Programm downloaden mussen. Als nachstes folgt die eine gro?e Bevorzugung...