More

    নির্বাচনে যাতায়াতে স্বস্তি: রাফি শিকদারের আবেদনে রূপাতলী রুটে শিক্ষার্থীদের ভাড়া ৬০% মওকুফ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বাড়ি ফেরার পথ সুগম করতে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাফি শিকদারের বিশেষ আবেদনের প্রেক্ষিতে রূপাতলী বাস টার্মিনাল থেকে চলাচলকারী সকল রুটে শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ (৬০%) ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ​শনিবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    ​বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ সুবিধা ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। তবে সুবিধাটি পেতে শিক্ষার্থীদের অবশ্যই স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, এই সিদ্ধান্ত কেবল রূপাতলী বাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন রুটগুলোর জন্য প্রযোজ্য; নথুল্লাবাদ বাস মালিক সমিতির অধীনে কোনো ছাড় পাওয়া যাবে না।

    ​জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের জন্য বাড়ি যেতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন নাকচ হওয়ার পর শিক্ষার্থীরা শুধু বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস দাবি করলেও তাতে প্রশাসনের সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেন ছাত্রদল নেতা রাফি শিকদার।

    ​এ বিষয়ে রাফি শিকদার বলেন, “শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে বরিশালে পড়তে আসে। নির্বাচনের সময় তাদের নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক দায়িত্ব। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও শিক্ষার্থীরা কোনো বাস সহযোগিতা পায়নি। সাধারণ শিক্ষার্থীদের এই কষ্টের কথা বিবেচনা করেই আমি রূপাতলী বাস মালিক সমিতির কাছে আবেদন জানাই এবং তারা ইতিবাচক সাড়া দিয়ে ৬০ শতাংশ ভাড়া মওকুফ করেছে।”

    ​মালিক সমিতির এই ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দুইজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে:

    ১. মো. মহিউদ্দিন হক নাহিদ (সমাজবিজ্ঞান বিভাগ) – ০১৩১৬-৬৫৮৯৬৬
    ২. হুসাইন আল শাহরিয়া (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ) – ০১৫১৮-৩৩৫৯৬১

    ​এদিকে, ছাড় ঘোষণার পরেও কিছু কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভিডিও, ছবি বা কাউন্টারের নামসহ বিস্তারিত তথ্য প্রতিনিধিদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হয়েছে। মালিক সমিতি হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো বাস বা কাউন্টার এই নির্দেশনা পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    ​একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের সাথে মার্জিত ও সৌজন্যমূলক আচরণ বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...