More

    বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : বাকেরগঞ্জে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের পদচারণায় উৎসবমুখর  পরিবেশে শেষ হলো জাতীয় ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন।
    সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটারেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করে।  কোনরকম অপ্রীতিকর ঘটনা  ছাড়াই  চলে ভোট গ্রহন।
    ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়া গঠিত বরিশাল ৬( বাকেরগঞ্জ)  আসনে এবার নারী পুরুষ মিলে  মোট ভোটার সংখ্যা ছিল ৩১৫৫৯৭ জন।
    ভোটের পরিবেশের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায়, এবার শান্তি পূর্ণ পরিবেশে, নির্বিঘ্নে ভোটারেরা তাদের নাগরিক  অধিকার ফিরে পেয়েছে।
    সরে জমিনে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা যায় নারী-পুরুষ ভোটারের দীর্ঘ লাইন।
    দীর্ঘ ১৭ বছর ধরে  ভোট দিতে না পারা উপজেলার গারুরিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদার, মাকসুদা  বেগম , আনসার, সহ বেশ কয়েকজন ব্যক্তি এবার নিজের  হাতে ব্যালট ধরে ভোট দিয়ে আনন্দঘন আবেগ আপ্লুত হয়ে  জানায়, এতদিন আমরা ভোটের অধিকার বঞ্চিত ছিলাম দিনের ভোট রাতে নেওয়া হয়েছিলাম, আজ সে অধিকারে সফল হলাম।
    সহকারী রিটার্নিং কর্মকর্তা  ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি  জানান  ভোটারেরা যাতে  নিরাপদে ভোট প্রদান করতে পারে সেজন্য  প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ভোটকেন্দ্রের পাশ থেকে ২১ রাম দা উদ্ধার

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রের পাশ দিয়ে ২১টি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া...