More

    বাকেরগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে দোয়ানুষ্ঠান

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপি, পৌর ও অংগ সহোযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সংসদ সদস্য বরিশাল ৬( বাকেরগঞ্জ) ও জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।

    জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের নিরংকুশ বিজয় হওয়ার পর কোন আনন্দ মিছিল না করে দলীয় প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মোনাজাত আয়োজন করায় বিএনপির নেতাদেরকে সবাই সাধুবাদ জানান।

    অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের সাধারণ জনগণ ভোটের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় ছিল।২৪ এর জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আন্দোলন – সংগ্রামে রক্তের বিনিময়ে ভোটারেরা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এবার একটা সুন্দর স্বচ্ছ পরিবেশের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করেছে।

    তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ” স্ব “নির্ভর বাংলাদেশ বিনির্মানে পরিকল্পনা আছে। আধুনিক বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই তাকে সহোযোগিতা করব।

    দোয়া অনুষ্ঠান বিএনপির উপজেলা নেতৃবৃন্দ সহ , পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Budapest attività avvenimento sportivo serale: locali, discoteche anche ammissione night

    ContentBudapest Scompiglio 2026 Manuale Ai Casa da gioco Addirittura Alle Alternative OnlineQual è il miglior casa da gioco online...