More

    নির্বাচনী বিজয় হলোনা প্রবাসীর মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু

    অবশ্যই পরুন

    কাকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে নির্বাচনী বিজয় মিছিলে অংশগ্রহণে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবি চাপরাশি (৪২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।এঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

    আজ শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়া নামক স্থানে এম্বুলেন্সের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।নিহত হাবি চাপরাশি মাদারীপুর সদর ঘটমাঝি ইউনিয়নের মৃত খালেক চাপরাশির ছেলে।

    নিহতের স্বজন আমির ঢালী জানান,মাদারীপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের বিজয় মিছিলে অংশগ্রহণ করতে আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।তিনি কুয়েত প্রবাসী।আনিসুর রহমান তালুকদার খোকনের কর্মী সমর্থক ছিলেন।

    এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বিষয়টি দুঃখজনক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SwedenCasino com: Sveriges ultimat online casino handledning!

    ContentVilken licens befinner si lämpligt före nätcasinon?Läs recensioner om casino inte me svensk person koncessio gällande Flashbackop åt 3000...