More

    বরিশালে চামড়ার গোডাউনে আগুন

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগারের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি মোটরসাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker hand: Also provides one to:you to definitely versus a fee, due to a comparatively higher winning choice

    Once i approach the overall game away from Baccarat, I enjoy understand that it’s an old local casino on...