More

    বাকেরগঞ্জে নির্বাচন পরবর্তী জামায়াতে ইসলামীর বর্ধিত সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল)সংবাদ দাতা:  বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কর্মী সমর্থকদের নিয়া বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী অধ্যাপক বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় ঐকজোট মনোনীত দারিপাল্লা প্রতীকের সংসদ সদস্য পূ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার। অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি গন নির্বাচনের ফলাফল সম্পর্কে তথ্য বহুল বক্তব্য দেন।

    বক্তৃতারা সদ্য সমাপ্ত নির্বাচনে উপজেলার প্রতিটা ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক সার্বিক তথ্য বহুল চিত্র তুলে ধরেন। ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতা কিভাবে গতিশীল করা যায় সে সম্পর্কে উপস্থিত কর্মী সমর্থকদের কাছ থেকে পরামর্শমূলক আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অনেকেই সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতের হেরে যাওয়ার পিছনে ইসলামি আন্দোলনকে দায়ী করেন। এবং ভবিষ্যতে রাজনীতিতে গতিশীল সুস্থ্য ধারার রাজনৈতিক সংগঠনকে নিয়ে জোট গঠন করা সহ দলীয় কর্মীদের আগামী দিনে ধৈর্য ধরে সংগঠনকে সাজানোর পরামর্শ দেন। সভায় বক্তারা ভবিষ্যতে জামায়াতের কর্মী সমর্থকদের সাথে সমন্বয় করে দায়িত্ব শীল নেতৃবৃন্দের দলীয় কমসূচী করার অনুরোধ করেন।

    উপস্থিত কর্মী সমর্থকরা বাঁকেরগঞ্জ উপজেলায় জামায়াতের ভবিষ্যত কর্মসূচিকে গতিশীল করতে প্রত্যেক ইউনিয়নে দলীয় স্হায়ী অফিস স্হাপন করার জন্য উপজেলা নেতাদের অনুরোধ করেন। এবং আগামীতে কিভাবে দলীয় ঐক্য ধরে রেখে ভবিষ্যতে স্হানীয় নির্বাচন গুলোতে জামায়াতে ইসলামীর বিজয় অর্জন করা যায় সে সম্পর্কে সকল কর্মী সমর্থকদের ঐক্য বদ্ধ হয়ে শক্তি শালী সংগঠন গড়ে তোলার আহবান জানান।

    অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্য মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, দেশে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর আগামী পথ পরিস্কার এবং ভবিষ্যতে বিজয়ের সুবাতাস বইছে। তিনি সবাইকে ভয় ভীতির উর্ধ্বে থেকে সবাই ধৈর্য ধরে সাংগঠনিক কর্মদক্ষতা জোরদার করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ,এম জাফরুল্লাহ, পৌর আমীর নুরুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...