More

    ঝালকাঠিতে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন, আত্মপ্রকাশ ‘সেবার হাত মানবিক সংগঠন’-এর

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ব্যতিক্রমী আয়োজনে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করেছে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “সেবার হাত মানবিক সংগঠন”। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়ে দিনটিকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করে সংগঠনটি তাদের প্রথম কর্মসূচির মাধ্যমে সমাজসেবার যাত্রা শুরু করে।

    দিবসটি উপলক্ষে সংগঠনের একদল মানবিক তরুণ শহরের অলিগলি ঘুরে অবহেলিত ও অভুক্ত পথকুকুরদের খুঁজে খাবার সরবরাহ করে। ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে তারা প্রাণীর প্রতিও সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন, সহ-সমন্বয়ক দীপক দেবনাথ তন্ময়, সদস্য কুশল সাহা, নাঈম হোসেন রাব্বি, অর্ঘ্য দেবনাথ এবং নয়ন চন্দ্র শীল। এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন বলেন, “ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, বোবা প্রাণীদের প্রতিও থাকা উচিত। প্রাণীগুলো সংবেদনশীল ও বুদ্ধিমান।

    আমরা শিশুদের যেভাবে যত্ন করি, তেমনি তাদের প্রতিও যত্নশীল হওয়া দরকার।” সংগঠনটির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের ব্যতিক্রমী আয়োজন সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে ঢাকা গামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০

    বাকেরগঞ্জে ঢাকা গামী যাত্রীবাহী লাবিবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে পরিবহনটির হেলপার জিহাদ নিচে চাপা...