More

    ভোট নিয়ে উত্থাপিত অভিযোগগুলোর বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে: চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বলেছেন, চরমোনাই পীর বলেন, জুলাই জাতীয় সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সবার সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণ–অভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন।

    জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে। গতকাল রোববার রাতে ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনোত্তর পর্যালোচনা সভা হয়। সেখানে দলের আমির এ কথা বলেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া, ফলাফলের তালিকায় কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত করে প্রকৃত চিত্র বের করার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ভোট নিয়ে উত্থাপিত অভিযোগগুলোকে আমলে নিয়ে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে।

    কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অনেকে গতকালের এই সভায় উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Most trusted All of us casinos try not to offer no-put greeting bonuses

    Alternatively, the latest local casino features your some bonus financing so you're able to explore and profit real money...