More

    বরিশালে বিদ্যুতস্পৃষ্টে কৃষক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পশ্চিম কেশব কাঠি ও হস্তিশুন্ড গ্রামে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম।

    মৃতরা হলেন- পশ্চিম কেশককাঠি গ্রামের বাসিন্দা মনোরঞ্জন ডাকুয়ার ছেলে কৃষক সত্যরঞ্জন ডাকুয়া (৫৫) ও হস্তিশুন্ড গ্রামের বাসিন্দা রফিক ফরাজীর মেয়ে রিয়ামনি (৪)। ওসি রকিবুল বলেন, ইঁদুরের হাত থেকে ক্ষেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক সত্যরঞ্জন ডাকুয়া। কিন্তু বিকেল সাড়ে ৩টার দিকে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি ক্ষেতে চলে যান।

    এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। অপরদিকে, দুপুরে খাবার খেয়ে বাড়ির পুকুরে ঘাটে প্লেট ধুতে যায় রিয়ামণি। বেশ কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ঘাট থেকে পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিল শিশুটি।

    কিন্তু কেউ খেয়াল না করায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lorem Ipsum

    Neque porro quisquam est qui dolorem