More

    কলকাতায় আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

    অবশ্যই পরুন

    ভারতের কলকাতা শহরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ-এর তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। আটক ব্যক্তিদের একজন পেশায় সংগীতশিল্পী। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) শহরের কলিন স্ট্রিট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে তল্লাশি চালানো হলে বিদেশি বোর্ডারদের পাসপোর্ট ও ভিসা যাচাই করা হয়। এ সময় একটি কক্ষে একসঙ্গে অবস্থানরত ছয় বাংলাদেশিকে পাওয়া যায়, যাদের সবার মেডিকেল ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। আটক ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা নোয়াখালী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ছয়টি বৈধ বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজী, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। তাদের মধ্যে আজম মোল্লা একজন গায়ক।

    কলকাতায় অবস্থানকালে তিনি পরিচিত মহলে গান পরিবেশন করতেন বলে জানা গেছে। গ্রেপ্তারের সময় নিজের গিটার সঙ্গে রাখার জন্য পুলিশের কাছে অনুরোধও করেন তিনি। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর নিরাপত্তাজনিত শঙ্কা থেকে তারা চিকিৎসার অজুহাতে মেডিকেল ভিসায় ভারতে আসেন। গত বছর পৃথকভাবে দেশ ছাড়লেও পরে কলকাতায় একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

    প্রথমদিকে বিভিন্ন হোটেলে অবস্থান করলেও অর্থসংকট দেখা দিলে চলতি ফেব্রুয়ারির শুরু থেকে কলিন স্ট্রিটের ওই হোটেলের একটি কক্ষে একসঙ্গে থাকতে শুরু করেন। তদন্তে আরও জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তাদের ভিসার মেয়াদ শেষ হতে শুরু করে এবং চলতি বছরের জানুয়ারির মধ্যে সবার ভিসাই সম্পূর্ণভাবে অবৈধ হয়ে পড়ে।

    তবে দেশে ফেরার বিষয়ে তারা অনাগ্রহ প্রকাশ করেন। বরং কলকাতা হয়ে অন্য দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। সোমবার তাদের ব্যাংকশাল আদালতে হাজির করা হলে বিচারক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছয়জনকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিয়ম মেনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winners can often select from a lump-share payout or annuity money spread-over decade

    Sometimes it requires some time discover a bonus, but the shell out might have been very good And there is...