More

    বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বরিশাল: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষায় বরিশাল নগরীতে পৃথক দুটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে বরিশাল সিটি কপোনেশনের আয়োজনে নগর ভবনের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর বারীসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

    একইদিন বিকালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে পৃথক র‌্যালি বের করে হেরার রশ্মি শিল্প গোষ্ঠি। নগরীর জিলা স্কুল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

    র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...