More

    সিন্ডিকেটে অস্থির বাজার হিমশিম খাচ্ছে নিম্নমধ্যবিত্ত পরিবার

    অবশ্যই পরুন

    রমজানের শুরু থেকে নিত্যবাজার সিন্ডিকেটের কবলে। আর এতে প্রায় সব ধরনের নিত্যপণ্যে দাম বেড়েছে। বিশেষ করে ইফতারে প্রয়োজনীয় পিঁয়াজ, শসা, লেবু, বেগুন ও খেজুরের দাম অস্বাভাবিক বেড়েছে। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ।

    বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের খেজুরে কেজিপ্রতি ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। জাহিদি খেজুর ৩২০ টাকা, খুরমা ৩৫০ টাকা, গাবাজ ৪৮০-৫০০ টাকা ও মরিয়ম ১১০০-১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পিঁয়াজ প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। ১০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

    কেজিতে ৪০ টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা। প্রতি হালি লেবুর দাম ৮০-১০০ টাকা। আঙ্গুর ৫২০-৫৫০ টাকা, আপেল ৩২০-৩৮০ টাকা, কমলা, মাল্টা ৩০০-৩৫০ টাকা ও আনার ৪৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় এ সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে পণ্য বিক্রি শুরু করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...