More

    পুলিশের অভিযানে ১৩ মামলার পলাতক আসামী ৪জন ডা কা তি র প্রস্তুতিকালে গ্রেফতার

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি :  গতকাল বৃহস্পতিবার ভোট ৩টার সময় পুলিশের বিশেষ অভিযানে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাইফুলসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলা সদরের পূর্ব রাস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং ত্রাস হিসেবে খ্যাত চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, পুলিশ আক্রান্ত মামলা ও বিস্ফোরক মামলাসহ ১৩ মামলার পলাতক আসামী অন্তর কবিরাজকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

    বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে সংবাদ পাওয়া যায় পূর্ব রাস্তির সন্ত্রাসী ও ত্রাস অন্তর কবিরাজ, রুবেল বেপারী, লিটন বেপারী এবং রোমান সরদারসহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরাতন বাজার এলাকার স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।

    ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয় অন্তর কবিরাজসহ অন্য ৩জন সন্ত্রাসী। গ্রেফতারকৃত সন্ত্রাসী অন্তরের নামে বিভিন্ন থানায় ১৩টিসহ অন্যান্য আসামীদের নামেও একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে রামদা, ছুরিসহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সদর থানায় স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। বিচারের নিমিত্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...