More

    কালকিনিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কালকিনি উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য,কালকিনি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

    রাত ১২ টা ১ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম।

    এছাড়া কালকিনি পৌরসভা,পল্লী বিদ্যুৎ সমিতি,বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তুরের লোকজন শ্রদ্ধা জানান।

    ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সকলে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winners can often select from a lump-share payout or annuity money spread-over decade

    Sometimes it requires some time discover a bonus, but the shell out might have been very good And there is...