More

    বাকেরগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে  প্রেসক্লাবের সদস্যদের  মহান একুশের শ্রদ্ধা নিবেদন

    অবশ্যই পরুন

    ভাষা আন্দোলনের  শহীদদের স্মরণে মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকগন নব নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানকে সাথে নিয়ে পৌরসভার  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
     এ সময় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন খানের সাথে উপস্থিত ছিলেন  বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
    প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান ভাষা শহীদদের স্মরণ করে বলেন, “ভাষা শহীদরা আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি স্থাপন করেছেন। তাদের ত্যাগের ফলে আমরা আজ আমাদের মাতৃভাষায় গর্বের সাথে কথা বলার সুযোগ পেয়েছি।
    আমাদের কর্তব্য হচ্ছে তাদের স্মৃতি অম্লান রাখা এবং আগামী প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে পরিচিত করা।”নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান তার বক্তব্যে বলেন, “একুশের দিনে ভাষা শহীদদের স্মরণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    তাদের সাহস ও আত্মত্যাগ আমাদের জন্য চির অনুপ্রেরণার উৎস। আমরা সব সময় তাদের আদর্শকে জীবন্ত রাখার চেষ্টা করব।”এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “ভাষা আমাদের জাতীয় পরিচয়, শহীদদের এই আত্মত্যাগকে আমরা কখনো ভুলব না।
    তাদের স্মৃতিতে আমরা সর্বদা একত্রিত থাকব।”বাকেরগঞ্জের মানুষও এই শ্রদ্ধার অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winners can often select from a lump-share payout or annuity money spread-over decade

    Sometimes it requires some time discover a bonus, but the shell out might have been very good And there is...