More

    বরিশালে পা‌নিতে ডুবে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালে বিভাগের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের শশীভূষণে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা ইসলাম(৯) ও সোহানা বেগম(৭) নামের দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু খাদিজা ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। এবং সোহানা একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে। তারা দু’জন বান্ধবী ছিলেন।

    শিশু দু’টির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের উপকূলীয় ড্রপ প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যান খাদিজা ও সোহানা। পরে তাদের ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা তাদের দু’জনকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় হারুন চৌকিদার জানান, তারা দু’জন সবসময় একসঙ্গে চলাফেরা করতেন।

    প্রতিদিন এক সঙ্গে এসে ওই পুকুরে গোসল করতেন। তারা সাঁতার জানতেন না। গোসল করতে এসে হয়তো অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়েছে। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে পানিতে ভেসে থাকতে দেখেন। এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দু’টি পরিবারেই চলছে শোকের মাতম।

    বারবার মূর্ছা যাচ্ছেন তাদের বাবা–মা। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hur Man Tar Testosterone Enanthate 250

    Testosterone Enanthate 250 är en populär form av testosteron som används av både bodybuilders och idrottare för att öka...